1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ উপজেলার প্রায় ১২টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মোঃ ছাইম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ কল্যাণ ব্রত তালুকদার, কার্যকরী কমিটির সদস্য মোঃ মহসিন আলী, মোঃ মিজানুর রহমান মাহিন, মিটু কান্তি দাস এবং মোঃ বশির আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক।

বৃত্তি পরীক্ষা উপলক্ষে উপস্থিত অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এ উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সমিতি ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত রাখবে। উল্লেখ্য, স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা উন্নয়নে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিবছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট