1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের নিকটে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই এখন সবার চাওয়া।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন,আমাদের পক্ষ থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইনশাআল্লাহ, যদি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।বাসাইল ও সখিপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমার এলাকার মানুষের কাছে দোয়া ও পূর্ণ সহযোগিতা চাই। আল্লাহর সাহায্য এবং বাসাইল-সখিপুরের আপামর জনসাধারণের ভালোবাসা ও দোয়া যদি সাথে থাকে, তবে ইনশাআল্লাহ আগামী দিনে বিজয় আমাদেরই হবে।এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট