1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঝাউচরে নির্মমভাবে যুবককে কুপিয়ে হ/ত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ঝাউচরে নির্মমভাবে যুবককে কুপিয়ে হ/ত্যা

লিপি আক্তার (বৃষ্টি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

লিপি আক্তার (বৃষ্টি)

হাজারীবাগের ঝাউচর এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিশ দেখতে পায়, নিহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এছাড়া তার হাতের কব্জি কাটা, বাম হাতের কনুই সংলগ্ন আঙুল ও পাশের আঙুলের উপরের অংশ বিচ্ছিন্ন, ডান পায়ের হাঁটু বরাবর এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের কোপের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার অবস্থা গুরুতর হয়ে পড়ে।

পরবর্তীতে পুলিশ আহত যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় নিহত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট