রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

ঢাকার ধামরাইয়ে স্টাফ বাস—কাভার ভ্যান সংঘর্ষে চালক নিহত।

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

ঢাকার ধামরাইয়ে স্টাফ বাস—কাভার ভ্যান সংঘর্ষে চালক নিহত।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় একেএইচ গ্রুপের স্টাফ বাস ও একটি কাভার ভ্যানের সংঘর্ষে কাভার ভ্যানের চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সুত্রে জানা যায়,সকালে একেএইচ গ্রুপের একটি স্টাফ বাস ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাভার ভ্যানটি দুমড়ে—মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনায় কাভার ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত চালকের নাম—পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ ও নিহত চালকের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সার্বিক সহযোগীতারঃ—
মোঃ আব্দুল খালেক
ধামরাই উপজেলা প্রতিনিধি।
দৈনিক প্রভাতী বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews