রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
বিএনপির বিরুদ্ধে ঢালাও অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত, সরকারের ভুলত্রুটিও থাকতে পারে: এমপি শহিদুল ইসলাম বাবুল রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিলল ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ

নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক।

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক।

মোঃইকবাল হোসেন জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন শিবপুর মডেল থানার পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার জব্দ ও একজনকে গ্রেফতার করিলে ও বাকি তিন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় । ৯ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে দশটা সময় শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল শিবপুর মডেল থানা এলাকায় শাষপুর (শহীদ মিনার) সংলগ্ন ঢাকা টূ সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করতে সক্ষম হন। তবে তার অন্য তিনজন সহযোগী ১/ আরমান খন্দকার (৩২), ২/ নাহিদ হাসান (২০), ৩/ সালমান খন্দকার (৩০), কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ-২৭-৮০৫১) তল্লাশি করে ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো মোট ১৯৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া জানান আসামিরা দীর্ঘদিন ধরে এই গাড়িটি দিয়ে এ রাস্তা ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানার মামলা নং ১৬ তারিখ ১০/১০/২০২৬ খ্রিঃ।ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১৪( গ)/৩৮/৪১ উদ্ধারকারী কর্মকর্তা,এস আই আব্দুল কাইয়ুম এবং তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews