1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মক্রমপুরে বাউলগানের নামে মদ জুয়া অশ্লীল গানের আসর: বিক্ষোব্ধ মুসল্লিরা প্রশাসনের দ্বারস্থ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

মক্রমপুরে বাউলগানের নামে মদ জুয়া অশ্লীল গানের আসর: বিক্ষোব্ধ মুসল্লিরা প্রশাসনের দ্বারস্থ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

আজ ২৫ জানুয়ারি রোজ রবিবার বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর গ্রামে বন্ধু মহল কর্তৃক আয়োজিত মোঃ হৃদয় মিয়ার পরিচালনায় মোঃ সুজন, মোঃ জুয়েল শাহ, মোঃ আফিল উদ্দিন,মোঃ হৃদয় সহ কয়েকজন উঠতি বয়সী যুবকেরা বাউল গানের আসরের নামে উঠতি বয়সী যুবতীর এনে মদ জুয়া ও অশ্লীল নর্তকীর আসরের আয়োজন করেছে। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা চড়ম ভাবে ক্ষিপ্ত হয়েছেন। তাদের দাবি কিছুদিন আগেও এরকম আয়োজন করেছে। এবং সেখানে মুসল্লিদের বাঁধা তারা মানে নাই। এবারও তাদের কে বুঝানো হলে তারা না মেনে বরং হুমকি ধামকি দিচ্ছে। এতে যেকোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।প্রতিবেদক মোঃ হৃদয় মিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে সে স্বীকার করেছে এবং প্রতিবেদকের সাথে ও দুর্ব্যবহার করেছেন।মুসল্লিদের দাবি যুব সমাজ কে অনৈতিক কাজে উদ্বুদ্ধ করতে এবং তরুণ যুবক ও উঠতি বয়সী ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস করতেই এরকম আয়োজন করেছে। আগামী নির্বাচনের আগ মুহূর্তে আইনশৃঙ্খলা অত্র ইউনিয়নে বিঘ্নিত ঘটতে পারে। যা নির্বাচনে বাধা সৃষ্টি করবে বলে তাদের দাবি।২৪ জানুয়ারি দুপুরে মুসল্লিদের একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মুসল্লিদের দস্তখত সম্বলিত দরখাস্ত বরাবর মেজর,অস্থায়ী ক্যাম্প সেনা, বানিয়াচং, উপজেলা নির্বাহী অফিসার বানিয়াচং ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বানিয়াচং থানা বরাবর দাখিল করেছেন। মক্রমপুর গ্রামের মুসল্লি ও তাওহীদি জনতার পক্ষে সুপরিচিত আলেম মাওলানা আব্দুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুসিউর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ প্রচার সম্পাদক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী ,যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহ আলম, ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন মাসরুর প্রমুখ।অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা অফিসার,ইউওন মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধিদল কে আস্বস্ত করেছেন যে এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন । তাৎক্ষণিক এস আই ফারুক কে নির্দেশ প্রদান করেছেন যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামীকাল এরকম আয়োজন হলে তাৎক্ষণিক জানাতে ও বলা হয়েছে। ওদের কে ডেকে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আস্বস্ত করেছেন।এদিকে বানিয়াচং উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম মক্রমপুর গ্রামের মুসল্লিদের সাথে একাত্মতা প্রকাশ করে এর ব্যবস্থা নিতে সেনা,থানা ও উপজেলা নির্বাহী অফিসার কে আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট