
সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান।
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধ এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া (স্টুডেন্ট ভাড়া) কার্যকরের দাবিসহ সমসাময়িক বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাটুরিয়া উপজেলা শাখা।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ছাত্রদলের নেতৃবৃন্দের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহনের চলাচল বন্ধ করা, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানিয়েছেন, দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিষয়গুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি প্রদান কার্যক্রমে সহযোগিতা কামনা করেছেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আল আমিন হোসেন, দরগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মহর আলী এবং বালিয়াটি ইউনিয়ন ছাত্রদলের নেতা দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীর।
জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়িত হলে সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিবহন ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।