
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের মর্মান্তিক মৃত্যু।
সাইফুল আলম।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের আফছরনগর ডালারপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আফছরনগর ডালারপাড় মসজিদসংলগ্ন এলাকায় বাঁশ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সিলেট ডাক্তারে নেওয়ার পথ তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শাহজাহান ওই গ্রামের মৃত আমির আলীর তৃতীয় ছেলে। তিনি সার ডিলার শামসুল ইসলামের চাচাতো ভাই।
তার জানাজা আগামীকাল ২৬ অক্টোবর সকাল ১০টার শ্রীপুর বাজার হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তা: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।