1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচংয়ে বন্দুক,এয়ারগান ও গোলাবারুদসহ আটক-৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচংয়ে বন্দুক,এয়ারগান ও গোলাবারুদসহ আটক-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ 

বানিয়াচংয়ে একটি দুই নলা বন্দুক,৩টি এয়ারগান,২৪ রাউন্ড কার্তুজ,দেশীয় অস্ত্র ও গোলা বারুদ সহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনী।২৫ জানুয়ারী রবিবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং সেনা ক্যাম্প থেকে একটি টিম রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃত তিনজন হলেন সদরের মিয়াখানী গ্রামের রেসালত আলী খাঁন,৪ নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র রাজু মিয়া ও বড় বাজার এলাকার আঙ্গুর মিয়ার পুত্র রকি মিয়া।সেনা ক্যাম্প সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত সাড়ে দশ টা থেকে তিন টা পর‌্যন্ত সদরের একাধিক ইউনিয়নে রাজিব হোসেন,রকি মিয়া ও রেসালত আলী খানের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।আটককৃতদের বাড়ী থেকে ১টি দুনলা বন্দুক,৩টি এয়ারগান,কার্তুজ ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।ভোরে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ বানিয়াচং থানার ডিউটি অফিসারের নিকট তাদেরকে হস্তান্তর করে সেনাবাহিনী।বানিয়াচং থানার এস আই সোহেল রানা জানান,রবিবার দিবাগত রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের একটি দল সদরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১টি দুনলা বন্দুক,৩টি এয়ারগান ও কার্তুজসহ তিনজনকে আটক করে।
সোমবার ভোরে সেনা ক্যাম্প থেকে জব্দকৃত অস্ত্র সহ আটককৃত তিনজনকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট