1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মুন্সীগঞ্জ-২আসন(লৌহজং–টঙ্গীবাড়ি) এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।প্রচারণা কার্যক্রমের নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মো:নোমান মিয়া।উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজিরপাগলা বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় নোমান মিয়া ভোটারদের কাছে‘লাঙল’প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জাতীয় পার্টির নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন,জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবেন।
তিনি আরও বলেন,লৌহজং ও টঙ্গীবাড়ির অবকাঠামো উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মো:শাহজামাল কালু,
সাধারণ সম্পাদক মহিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক শেখ জামাল।মেদিনীমন্ডল ইউনিয়ন সভাপতি রায়হান আহমেদ রাজা,ইব্রাহিম ঢালী,শেখ লাল মিয়া,ফারুখ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানান,আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট