বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
সব শ্রেণি পেশার মানুষের সেবা দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী ​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার ভোজ্যতেলের দাম কি বাড়বে যা জানালেন বাণিজ্যমন্ত্রী ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি পার্বত্য মন্ত্রীর নাম ভাঙিয়ে বান্দরবানে সার ডিলার নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ কে এই ২৫ বছরের যুবক কাউন্সিলর পদপ্রার্থী? তারুণ্যের হাতেই বদলাতে চায় চাটখিলের ৫নং ওয়ার্ড

ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

মোঃ আমজাদ হোসেন, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জেলা কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ আরিফুল ইসলাম লিটন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জেলা কমিটির সদস্য মোঃ গোলাম রব্বানী প্রধানসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিমলা উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্যসচিব তারিকুল ইসলাম লোহানির নেতৃত্বে র‍্যালিটি ডিমলা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়।

র‍্যালিটি ডিমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

র‍্যালিতে নেতাকর্মীদের কণ্ঠে ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ এবং ‘ঘুমাও জিয়া শান্তিতে, আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। র‍্যালির মধ্য দিয়ে ডিমলা উপজেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একত্রিত হয়ে কর্মসূচিতে অংশ নেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ র‍্যালি ডিমলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews