1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগ, মুক্তিযুদ্ধের চেতনায় ভোট চাইলেন আব্দুল আজিজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগ, মুক্তিযুদ্ধের চেতনায় ভোট চাইলেন আব্দুল আজিজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির 

‎নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন। এ উপলক্ষে বড়াইগ্রামের ভরতপুর গ্রামে শীতলীতলা মঞ্চে এক জনসভায় তিনি বক্তব্য প্রদান করেন।বক্তব্যে আব্দুল আজিজ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং গণহত্যা ও নারী নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর সাবেক মেয়র মোঃ ইসহাক আলী, অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোঃ বেলাল হোসেন সহ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের বহু নেতাকর্মী বিএনপির পক্ষে যোগদান করেন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। আব্দুল আজিজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা হবে। তিনি পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট