1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাটুরিয়া উপজেলা জাসাসের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

সাটুরিয়া উপজেলা জাসাসের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা’র নির্বাচনী প্রচারণা দিন দিন জমে উঠছে। এরই ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।প্রচারণা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সদস্য মোঃ মাজহারুল ইসলাম পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস (লোটাস), মঞ্জুর আলম পালু, মোঃ জিয়াউল হক শাওন প্রমুখ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নগর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি এ্যাডভোকেট মোঃ সেলিম আলদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।আলোচনা সভায় বক্তারা বলেন, আফরোজা খানম রিতা একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেত্রী। মানিকগঞ্জ–৩ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন মোঃ শামীম বিশ্বাস, সুমন, সুর সম্রাট আনোয়ার এবং লাভলী আক্তার। সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাটুরিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট