1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলার রাস্তি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বোমার আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাস্তি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় স্থানীয় বেপারী বংশ ও হাওলাদার বংশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সেই বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালীন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিকট শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এসময় বোমা বিস্ফোরণে হাওলাদার পক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন: ১. রোকন হাওলাদার (৩৫), পিতা- মৃত আজিজ হাওলাদার। ২. সেলিম হাওলাদার (২৬), পিতা- সিদ্দিক হাওলাদার। উভয়ই পশ্চিম রাস্তি এলাকার বাসিন্দা।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে বোমার স্প্লিন্টারের গভীর ক্ষত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে  এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট