1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,  র‌্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে  মহড়া শুরু হয়ে  সোনাপুর ও মাঝারদিয়া  ইউনিয়নের প্রতিটি বাজার ও বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন যৌথ বাহিনীর সদস্যরা।এসময় দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়। ভোট ও ভোটারের নিরাপত্তায় এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। জনমনে তৈরি হয়েছে স্বস্তি।এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাবুলুর রহমান খান বলেন, আমি আপনাদের সেবক। ১২ তারিখে আসন্ন সংসদ নির্বাচনে যাতে ভোটারগণ নির্বিঘ্নে, নিরাপদ ভোট দবতে পারেন এবং ফিরে আসতে পারেন এই জন্য আমরা মহড়ার আয়োজন করেছি। সকল ভোটারগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। এসময় আপনাকে দুটি ব্যালটপেপার দেওয়া হবে। একটিতে গণভোট হ্যা বা না ভোট দিবেন। অন্যটিতে আপনারা সংসদের জন্য প্রতিনিধি পাঠাবেন। আমরা আপনাদের পুরোপুরি আস্বস্ত করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই যৌথভাবে আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট