1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সীমান্ত মাদক ঢল : উদ্ধার ৫ লক্ষ ইয়াবা, মাদক ব্যবসায়ী পলাতক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সীমান্ত মাদক ঢল : উদ্ধার ৫ লক্ষ ইয়াবা, মাদক ব্যবসায়ী পলাতক

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌ বাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ৯ ই ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌ বাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা পূর্ব নির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি বুঝে নৌবাহিনীর আভিযানিক দল দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায় এবং মাদক ভর্তি বস্তা গুলো জব্দ করতে সক্ষম হয়। পরে ঘটনা স্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তা গুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

তিনি আরও জানানো হয়, দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌ বাহিনীর দায়িত্ব প্রাপ্ত এলাকা গুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষ করে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকা গুলোকে মাদক মুক্ত রাখতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট