1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলের ইয়াসের খান চৌধুরীর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ... - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলের ইয়াসের খান চৌধুরীর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ…

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)নেতৃত্বাধীন এ মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।জাতীয় পতাকা ও রাষ্ট্রীয় মর্যাদার আবহে অনুষ্ঠিত এ আয়োজনে নতুন সরকারের সদস্যরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর অন্তর্ভুক্তি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।দীর্ঘ ৩৫ বছর পর একই আসনে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার পুনরুজ্জীবিত হয়েছে। তাঁর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে বিএনপি থেকে নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফলে পিতা-পুত্রের ধারাবাহিকতায় এ আসনে বিএনপির প্রতিনিধিত্ব নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।অনুষ্ঠানে শপথ নেওয়া অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও তাঁদের নিজ নিজ দপ্তরের দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের অঙ্গীকার করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়ন, সুশাসন, প্রযুক্তিনির্ভর প্রশাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই হবে অগ্রাধিকারমূলক লক্ষ্য।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবগঠিত এ মন্ত্রিসভা অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রযুক্তি-সচেতন নেতৃত্ব দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।দেশের রাজনৈতিক অঙ্গনে এ শপথগ্রহণকে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সরকারের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলের জ্ঞানী গুণী ব্যক্তি বর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট