1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে লৌহজং প্রেস ক্লাব-এর শ্রদ্ধাঞ্জলি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে লৌহজং প্রেস ক্লাব-এর শ্রদ্ধাঞ্জলি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে লৌহজং প্রেস ক্লাব-এর শ্রদ্ধাঞ্জলি।

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে লৌহজং প্রেস ক্লাব।শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।ভাষা শহীদদের স্মরণে ফুলেল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় একুশের চেতনাকে ধারণ করে নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্যও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর লৌহজং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দেন।
প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

সাধারণ সম্পাদক মানিক মিয়া সার্বিক তত্ত্বাবধান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু।প্রেস ক্লাব সদস্য কাউসার শেখও অনুষ্ঠানে অংশ নেন।সদস্য ফাহিম হাসান মুন্না শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এছাড়া মো:সুবিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

বক্তারা বলেন,ভাষা আন্দোলন বাঙালির গৌরবের ইতিহাস।এই আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।তারা নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।একুশ মানে মাথা নত না করার শিক্ষা বলেও উল্লেখ করেন তারা।শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট