1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

দেশের সাংবাদিক সমাজের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব। নবঘোষিত এ কমিটিতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নেতৃত্বে যারা রয়েছেন
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সানিয়াত হোসাইন সামী (দৈনিক ভোরের জাহান, ময়মনসিংহ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমি (দৈনিক নাগরিক ভাবনা, গাজীপুর)।
সহ-সভাপতি পদে রয়েছেন—
মোঃ শহিদুল ইসলাম শহিদ (দৈনিক বাংলাদেশ সমাচার, গাজীপুর),
ফাহিম মুনতাসির (দৈনিক তিতাস কণ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া),
সায়েম মাহমুদ (চট্টগ্রাম ট্রিবিউন, চট্টগ্রাম)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন দাশ, রাজন কিবরিয়া ইব্রাহিম (দৈনিক ইনফো বাংলা, চট্টগ্রাম/দৈনিক বাংলা দিগন্ত, ময়মনসিংহ) এবং শিহাব আহাম্মেদ (দৈনিক এই বাংলা, পাবনা)।
অর্থ সম্পাদক হয়েছেন মোঃ সোলায়মান হোসাইন (ডেইলি নিউজ বাংলা ২৪, টাঙ্গাইল)।
বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
চট্টগ্রাম বিভাগে মোহাম্মদ তৌহিদ (দৈনিক বর্তমান কথা),
সিলেট বিভাগে উৎফল বড়ুয়া (ডেইলি মর্নিং টুডে),
ময়মনসিংহ বিভাগে মোঃ রুবেল হোসেন বাদল (দৈনিক বাংলা দিগন্ত),
রাজশাহী বিভাগে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব আহাম্মেদ।
রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে শিগগিরই মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দপ্তর সম্পাদক: সোলায়মান হোসাইন
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সেলিম মিয়াজী (দৈনিক নয়া শ্রীমঙ্গল)
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: সায়মন সারওয়ার কায়েম (দৈনিক মেহেদী)
পাঠাগার বিষয়ক সম্পাদক: সাব্বির জুবায়ের (সংবাদ সারাবেলা, ঢাকা)
প্রচার ও প্রকাশনা সম্পাদক : আব্দুল্লাহ আল জুবায়ের,তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক:শাহ কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: নাজমুস সাকিব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক:আরমান হোসাইন। নিরীক্ষণ ও উপদেষ্টা পর্যায়েও একাধিক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কার্য-নির্বাহী সদস্যবৃন্দ
নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক কার্য-নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
মোহাম্মাদ হানিফুল আলী (ঠাকুরগাঁ), রিমন হোসেন (টাঙ্গাইল), মোঃ জিহাদ কাজী (বগুড়া), ফয়সাল সিদ্দিক, সামরুল হক ( জামালপুর), শেখ মোঃ আব্দুল হামিদ (জামালপুর), মোঃ শাহেদ উদ্দিন (নোয়াখালী), পারভেজ আলী মোহন (যশোর), এস এম রিয়াদুল ইসলাম (কুষ্টিয়া), এ.এইচ.এম. আনারুজ্জামান (সাতক্ষীরা), মোহাম্মদ রুহুল আমিন ইমরোজ (কুষ্টিয়া), মোঃ নাজিমুল ইসলাম (কুড়িগ্রাম), মোঃ আবুল খায়ের ইমন, মোঃ রুহুল আমিন (হবিগঞ্জ/কুমিল্লা), মোঃ আশিক ইমরান তামজিদ (গাইবান্ধা), মোঃ আব্দুর রব মুনসুর (সিরাজগঞ্জ), মাহাবুব আহাম্মেদ (সিলেট), রেজাউর রহমান জাহিদ (ঠাকুরগাঁও), মোঃ কামরুল ইসলাম (রাঙ্গামাটি), ইমদাদুল হক মৃদুল (বগুড়া) প্রমুখ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার, আইনি সহায়তা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট