1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা যুবকের মৃত্যু,হত্যার অভিযোগে উত্তেজনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা যুবকের মৃত্যু,হত্যার অভিযোগে উত্তেজনা

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক

বগুড়া জেলার সদর থানাধীন একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘিরে নিহতের স্বজনদের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে উত্তেজনা সৃষ্টি হয়।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ০০ মিনিটে সদর থানাধীন সাবগ্রাম এলাকার মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে টি এম সামিউল হাসান (৩৪) কে অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে আনা হয়। তিনি টি এম শফিউল্লাহর পুত্র; গ্রাম কাজীপুর, থানা কাহালু, জেলা বগুড়া। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে নিহতের আত্মীয়-স্বজন হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই মৃত্যুটিকে হত্যাকাণ্ড দাবি করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মচারী আব্দুল আজিজ সরকার (গ্রাম: পশ্চিম ছাবর হাটি, থানা: সুন্দরগঞ্জ,জেলা: গাইবান্ধা)-এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে জরুরি বিভাগের সামনে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন জরুরি বিভাগে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সমঝোতার উদ্দেশ্যে হাসপাতালের ৪ নম্বর গেটের ভেতরে ডেকে নেন।উল্লেখ্য, নিহত টি এম সামিউল হাসান গত ১৩/০২/২০২৬ তারিখে উক্ত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি হন।নিহতের ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন। এছাড়া জানা গেছে, মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এর মালিক মোছাঃ পলিন আক্তার।এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ অবহিত রয়েছে। মরদেহের সুরতহাল, ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট