সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।  ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান। দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের মর্মান্তিক মৃত্যু। সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার হবিগঞ্জে সরকারী রাস্তা দখল, প্রতিবাদ করায় ৫ লাখ দিয়ে হত্যা করার হুমকি,জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন।  লৌহজংয়ে গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে নিউজ বাংলার বাজিমাত নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন মানবিক সহায়তায় অসহায় মানুষের পাশে—আমাদের অঙ্গীকার।

নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলায় দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা পেয়েছেন ৪৩৪ জন। সাধারণ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, চর্মরোগের চিকিৎসা, শিশুদের খৎনা, রোগ নির্ণয়ের পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফিসহ নানা সেবা দেওয়া হয় এ ক্যাম্পে।
পাশাপাশি ২২ জনের মধ্যে বিতরণ করা হয় হুইলচেয়ার।
উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, ক্যাম্পে ১৪০ জনকে সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জনকে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জনকে চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ২৫ শিশুর খৎনা সম্পন্ন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি করা হয়। এ সময় ২২ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থাভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন,
সে বিষয়টি বিবেচনায় রেখে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews