মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর, সহযোগিতার আশ্বাস পৌর প্রশাসকের কক্সবাজারে যাত্রীবাহী বাসে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু আসন্ন বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচন জনপ্রিয়তার শীর্ষে মোঃ আনোয়ার পারভেজ শিমুল ( এম বিএ) মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:- জামিন পেলেন দুই সম্পাদক নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন

নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হুমায়ুন কাদির
নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা-পাঞ্জাবি ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি জনাব এনামুল হক বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আলম ফরাজী, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম নাসিম, মুশুল্লী ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া এবং দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক হুমায়ুন কাদির কামালসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপকরণ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আশরাফুল জামান রিপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews