1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে জামায়াতে ইসলামী’র ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে জামায়াতে ইসলামী’র ইফতার ও দোয়া মাহফিল

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন জামায়াতের হলদিয়া ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সেক্রেটারি আব্দুর রহিম সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসেন খান,জনাব সাব্বির আহমেদ বাবুল ঢালী।

হলদিয়া ইউনিয়ন সভাপতি নূর মোস্তফা,কুমারভোগ ইউনিয়নের সভাপতি জাহিদ শিকদার এবং মেদিনী মন্ডল ইউনিয়নের সেক্রেটারি নুরুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন,রমজান মাস তাকওয়া অর্জন ও আত্মসংযমের শিক্ষা দেয়।

সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া মাহফিলে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট