
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, আলোকচিত্র প্রদর্শনী এবং দুস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। তবে এ ধরনের শোকাবহ দিবসে সাংস্কৃতিক নৃত্য বা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা দেখা দিয়েছে।
এমনই একটি ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের
এর ৪ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান। এছাড়া সভাপতিত্ব করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর হাসান লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম।
এদিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মতো একটি শোকের দিনে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রশ্ন তুলছেন এবং এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে আলোচনা করছেন।
তবে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।