
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে অবস্থিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
(৩০শে মে) রোজ শনিবার
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ. হাছান রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৌইয়েব আহমেদ, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু এহিয়া খাইরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. মামুন রশিদ, জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক আহমেদ, আবুজুহা ফখরুজ্জামান রাসেল, ইছমে আজম শিহাব ও বদরুজ্জামান বদর
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠদানই নয়, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুল
প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বলেও তারা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ডা. এ. হাছান রুহুল আমিন বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের উদ্দেশ্য ও দীর্ঘ পথচলার নানা স্মৃতিচারণ করে বলেন, “গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার
লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। গত এক দশকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে
পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে
বক্তারা বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে শিক্ষার আলো আরও বিস্তৃত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান