1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযানে ৭ জন গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযানে ৭ জন গ্রেফতার

সুমন রায় সৈয়দপুর,নীলফামারী
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সুমন রায় সৈয়দপুর,নীলফামারী

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও ডিজিটাল জুয়া (অনলাইন ক্যাসিনো) চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাজারের জনৈক মোঃ কালাম হোসেনের চায়ের দোকানে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়।

১. শাহ মোহাম্মদ বুলেট (২৫), জলঢাকা। ২. মোঃ আদর আলী (২৪), কিশোরগঞ্জ। ৩. মোঃ হাসান আল ফিরোজ ওরফে ছোটন (২৪), নীলফামারী সদর। ৪. মোঃ মনিরুজ্জামান সজীব (২৫), কিশোরগঞ্জ। ৫. মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯), জলঢাকা। ৬. মোঃ সিরাজ উদ্দিন (২৩), জলঢাকা। ৭. মোঃ আহসান হাবিব ওরফে হাসান (২৪), নীলফামারী সদর। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ডিজিটাল অপরাধে ব্যবহৃত নিম্নোক্ত সরঞ্জামাদি জব্দ করা হয় ১১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন: ফোনগুলোতে বিভিন্ন অনলাইন ক্যাসিনো অ্যাপ, গুগল ক্রোম হিস্টোরিতে অনলাইন বেটিং অ্যাকাউন্টের প্রমাণ এবং ভিসা প্রতারণার তথ্য পাওয়া গেছে।

০৩টি মোটরসাইকেল: তিনটি রেজিস্ট্রেশন বিহীন ‘SUZUKI Gixxer FI ABS SF’ মডেলের মোটরবাইক জব্দ করা হয়েছে। জেলা ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তল্লাশিতে জব্দকৃত মোবাইলগুলোতে অনলাইন ভিসা প্রতারণা এবং বিভিন্ন বেটিং সাইটে সক্রিয়ভাবে জুয়া খেলার প্রমাণ মিলেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট