1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র দাখিল

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে আবিদুর রহমান সোহেল মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির।
সোমবার দুপুরে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে আবিদুর রহমান সোহেল বলেন, “বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না।” তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন উপনির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট