1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লামায় বিদেশী পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লামায় বিদেশী পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য গ্রেফতার

লামা উপজেলা প্রতিনিধি, আজিজুল হাকিম তুহিন
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

লামা উপজেলা প্রতিনিধি, আজিজুল হাকিম তুহিন

বান্দরবানের লামা উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ প্রেন পং ম্রো (২৬) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, গত ২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের মেরাইত্যা বাজার সংলগ্ন নতুন সড়ক নির্মাণ কাজ চলাকালে নিজেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতা পরিচয় দিয়ে শ্রমিকদের কাজে বাধা প্রদান করেন তিনি। এসময় স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয় এবং পরে সেনাবাহিনীর লুলাইং এমওবি অস্থায়ী ক্যাম্পে খবর দেয়।

পরে সেনাবাহিনী আটক ব্যক্তিকে নিয়ে ৩ মার্চ ভোরে অভিযান পরিচালনা করে। তার দেখানো মতে মেরাইত্যা বাজার এলাকায় একটি বাঁশঝাড় থেকে একটি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তাতে থাকা ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রেন পং ম্রোর বিরুদ্ধে Arms Act, 1878 এর ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। লামা থানার মামলা নং-০১ (তারিখ: ০৩/০৩/২০২৬) রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট