1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁ/দা/বা/জি সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হু/ম/কি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখে ঘা বা আলসার সাধারণ সমস্যা নাকি বড় কোনো রোগের পূর্বলক্ষণ জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ফটোশপড’ মানববন্ধনের অপচেষ্টা ক্যাম্পাসজুড়ে ছাত্রদলের তীব্র বিক্ষোভ ও হুশিয়ারি সচিবালয়ে লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি উধাও বিশেষ সহকারীর পিএসের ল্যাপটপ, নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের সময় ঘোষণা বিভ্রান্তি এড়ানোর আহ্বান হালুয়াঘাটে জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: শাকুয়াই ইউনিয়নে চেয়ারম্যানের উদ্যোগে জরুরি মতবিনিময় সভা উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁ/দা/বা/জি সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হু/ম/কি

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় প্রভাবশালী চক্রের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। আর এই অবৈধ মাটির কারবারিদের অভয় দিয়ে ‘মানবাধিকার কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দিয়েছেন অভিযুক্ত আমির।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম-৪ আসনের বিভিন্ন চরাঞ্চলে আইন অমান্য করে প্রভাবশালী একটি চক্র মাটি কেটে বিক্রি করে আসছে। এতে ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়ে আমির হোসেন এই অবৈধ মাটি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন।

অনুসন্ধানে জানা যায়, আগলার চর এলাকায় মাটি কাটার সময় শফিকুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন আমির হোসেন। টাকা নেওয়ার বিনিময়ে তিনি আশ্বাস দেন যে, “প্রসাশনিক কোনো সমস্যা হবে না।” ব্যবসায়ী শফিকুল নিজেও আমির হোসেনকে টাকা দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

এই অনিয়মের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘কুড়িগ্রাম টাইমস’এ এ সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। তিনি সংশ্লিষ্ট সংবাদদাতা জহুরুল ইসলাম মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে জেলে পাঠানোর হুমকি দেন। একজন পেশাদার সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, আমির হোসেনের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মানবাধিকার কর্মীর লেবাস পরে এমন চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্ত আমির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট