1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুমকিতে মাসুদ আল মামুন বাবু’র ঈদ উপহার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

দুমকিতে মাসুদ আল মামুন বাবু’র ঈদ উপহার

মোঃ ইমরান সিকদার দুমকি (পটুয়াখালী)
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ ইমরান সিকদার দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১ হাজার ৫’শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার নতুন বাজার এলাকার আল মামুন সুপার মার্কেট প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও এই বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ ও অসহায় পরিবারের সদস্যরা অংশ নেন। বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে মাসুদ আল মামুন বাবু দীর্ঘদিন ধরে খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবারও ১ হাজার ৫’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট