1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয় সদঁর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে কবলাকৃত জমি জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল আবেদীন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, ঠাকুরগাঁও সদঁর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নামক এলাকায়।

এ বিষয়ে ভুক্তভোগী মহসিন আলী বলেন,১৯৪০ সালে আমার দাদা ধন মোহাম্মদ, নছির উদ্দীন মোহাম্মদ সরকারের কাছ থেকে ৪৪৫ নং দলিল মূলে খোশ কবলা ক্রয় করেন। জমি ক্রয় করার পরে পজিশন বুঝায় নেন। এবং ভোগদখল থাকা অবস্থায় আমার দাদা ধন মোহাম্মদ আমাকে সহ আমার ছোট ভাই রফিকুল ইসলামকে হেবা বিল এওয়াজ মূলে জমি আমাদের নামে দলিল করে দেয়।দাদার মৃত্যুর পর হতে আমি সহ আমার ছোট ভাই রফিকুল ইসলাম সেই জমি এখনো পযর্ন্ত ভোগদখল করে আসতেছি ।
আমাদের ভোগদখল থাকা অবস্থায় বিবাদী জয়নাল আবেদীন, মইনুল হক,নুর আলম সহ তাদের লোকজন সেই জমিতে গায়ের জোরে জবরদখল করার জন্য হালচাষ চালায়।

এই বিষয়ে বিবাদী জয়নাল আবেদীন ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা কোন প্রকার বিবৃতি প্রদান করবেন না বলে জানান।

এই বিষয়ে স্থানীয় পান দোকানদার সহিদুল ইসলাম বলেন, এই জমি প্রায় ৮০ বছর ধরে ধন মোহাম্মদের পরিবার ভোগদখল করে আসিতেছেন। এমতাবস্থায় বিবাদী জয়নাল আবেদীন উক্ত জমিতে হাল চাষ করেন।
তিনি আরও বলেন, এই জমির বিষয়ে আমি সহ স্থানীয় গণ্য-মাণ্য ব্যাক্তি বর্গকে নিয়ে আপোষ মিমাংসার জন্য বসি এবং মহসিন আলী উক্ত জমির কাগজ পত্র দেখান।

স্থানীয় বাসিন্দা জাহেরুল ইসলাম বলেন,জমির বিষয়ে আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা তাদেরকে বলেছি আপনাদের দুই পক্ষের কি কাগজ পত্র আছে নিয়ে আসেন।তখন মহসিন আলী উক্ত জমির সকল কাগজ পত্র দেখান। কিন্তু বিবাদী জয়নাল আবেদীন কোন কাগজ পত্রের প্রমাণ দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, মহসিনের কাগজ পত্র অনুযায়ী প্রায় ৮০ থেকে ৮৫ বছর ধরে ভোগদখল করে আসিতেছেন মহসিন আলী ও তার পরিবার।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন,অনেক দিন ধরে এই জমি মসলিম উদ্দীন ও তার ছেলে মহসিন আলী ভোগদখল করে আসতেছেন।কিন্তু হঠাৎ করে জয়নাল আবেদীন সেই জমিতে হাল চাষ করে জবরদখল করার চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট