1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ জন নারীকে ঈদ উপহার শাড়ি বিতরণ এমপি ড.মাসুদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাসাইলে জাঁকজমকপূর্ণ বিআরডিবি’র বার্ষিক সভা: প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহামদুলিল্লাহ’লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে, জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় আকিব (২০) নামে এক টমটম চালক গুলিবিদ্ধ হয়েছেন। হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাব দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ জন নারীকে ঈদ উপহার শাড়ি বিতরণ এমপি ড.মাসুদ

মোঃ রুবেল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ রুবেল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি

বাউফলে ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগে বাউফলে ৭০০ অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে প্রেরিত ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের মাধ্যমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ আজ বুধবার দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ করা হয়। উপহার পাওয়া নারীদের মধ্যে কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। এটি আমাদের অনেক উপকারে আসবে।নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা। ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) জানান, বয়স হয়ে গেছে, আয়-রোজগার নেই। এই শাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেওয়া হচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) যোগ করেন, ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। চাহিদা শাড়ির পরিমাণের চেয়ে অনেক বেশি হওয়ায় আমার নিজস্ব শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট