1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরিশাল প্রেসক্লাবে হেযবুত তওহীদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাসাইলে জাঁকজমকপূর্ণ বিআরডিবি’র বার্ষিক সভা: প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহামদুলিল্লাহ’লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে, জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় আকিব (২০) নামে এক টমটম চালক গুলিবিদ্ধ হয়েছেন। হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাব দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বরিশাল প্রেসক্লাবে হেযবুত তওহীদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন, স্টাফ রিপোর্টার বরিশাল
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন, স্টাফ রিপোর্টার বরিশাল

উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বরিশাল জেলা হেযবুত তওহীদ। বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মকে ব্যবহার করে সমাজে যে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা।

মুখ্য আলোচকের বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, মানুষের জীবনে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে। মানুষের তৈরি বিধানের পরিবর্তে একটি তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে সব ধরনের বৈষম্য, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সমাজে প্রতিনিয়ত উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বর্তমান সময়ের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য ইসলামের সঠিক শিক্ষা সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

অনুষ্ঠানে পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপরও জোর দেন বক্তারা। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও দেশের পত্র ব্যুরো প্রধান নুর মোহাম্মদ আরিফ, সরকারি তালতলি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুছা, বরিশাল জেলা সহ-সভাপতি খোকন হাওলাদার,পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সুমন তালুকদার, বরিশাল মহানগর সভাপতি জামাল শরীফসহ আরও অনেকে। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুধীজন ও আয়োজকরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট