1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) 
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভুইয়া নান্দাইল (উপজেলা) 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি মুদি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে স্থানীয় ঘোষপালা আমলীতলা বাজারে মুদি ব্যবসার পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোড সেবা দিয়ে আসছেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে তার ছেলে শাহারিয়া শিবু দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় অভিযুক্ত সুজন মিয়া জোরপূর্বক বাকিতে সিগারেট নিয়ে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে সুজন মিয়াসহ রুবেল মিয়া, রকি মিয়া, আল আমিন, মনির মিয়া, আবু রনি, রোমান মিয়া ও ইমরান মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানের ভেতরে থাকা শাহারিয়া শিবু (২১), আবু সাইম (২৩) ও ফারুক মিয়া (৩৫)-এর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাদের দোকান থেকে টেনে বাইরে এনে মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একই সঙ্গে ক্যাশবাক্স থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া দোকানের প্রায় ৪০-৪৫ হাজার টাকার মুদি মালামালও নিয়ে যায় তারা।

হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নাজিম উদ্দিন, হেলাল মিয়া, খোকন মিয়া ও নূর মিয়াসহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মোঃ আব্দুল মোতালেব জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট