1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি।

নিজস্ব প্রতিনিধিঃ– মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

মালয়েশিয়া সফরে Istanbul Hotel & Resort Limited-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য জনাব মির্জা আব্বাসের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও Istanbul Hotel & Resort Limited-এর চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি।
বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের সঙ্গে তিনি মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় মানবিক ও ইসলামী মূল্যবোধের জায়গা থেকে তাঁর দ্রুত সুস্হতা,দীর্ঘ নেক হায়াত ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
সফরসঙ্গীদের সূত্রে জানা যায়,বর্তমানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন ও হসপিটালিটি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সফরে অংশ নিচ্ছেন Istanbul Hotel & Resort Limited-এর প্রতিনিধিদল।
Ministry of Tourism.Arts and Oulture Malaysia-এর ব্যবস্হাপনায় এবং Islamic Tourism Centre-এর আমন্ত্রণে আয়োজিত ৫ দিনের এই সফরে অংশ নিতে প্রতিনিধিদল সম্প্রতি কুয়ালালামপুরে আছেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্হাপনা পরিচালক ডি,এম.এমদাদুল হক, পরিচালক মার্কেটিং আবু তৈয়ব রাশেদ এবং ডিরেক্টর অ্যাডমিন হাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন Halal Tourism Center Hospitality Facility এবং Tourism Development Project পরিদর্শন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন ব্যবস্হাপনা, টেকনিক্যাল ট্যুর ও প্রশিক্ষণ কার্যক্রমেও অংশ নিয়েছেন তারা।এ সফরের মাধ্যমে আধুনিক পর্যটন ব্যবস্হাপনা ও মুসলিম-ফ্রেন্ডলি ট্যুরিজম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান,মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন। তাঁর সঙ্গে কিছু সময় কাটিয়ে তাঁরা আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ অনুভব করেন। এ বিষয়ে Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্হাপনা পরিচালক ডি. এম.এমদাদুল হক বলেন,অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামী সংস্কৃতি ও মানবিক দায়িত্বের অংশ।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন,মির্জা আব্বাস একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের পরিচিতজন হওয়ার তাঁর সুস্হতার খোঁজখবর নেওয়া ছিল সৌজন্য ও মানবিকতার প্রকাশ।
প্রতিনিধিদলের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে মির্জা আব্বাসের দ্রুত পূর্ণ সুস্হতা কামনা করা হয়, যেন তিনি পুনরায় দেশে ও মানুষের সেবায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট