1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুমকিতে অতিরিক্ত ভাড়া আদায়: দুই বাসকে জরিমানা ও সতর্কবার্তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

দুমকিতে অতিরিক্ত ভাড়া আদায়: দুই বাসকে জরিমানা ও সতর্কবার্তা

মোঃ ইমরান শিকদার, দুমকি (পটুয়াখালী)
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ ইমরান শিকদার, দুমকি (পটুয়াখালী)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর দুমকিতে দুই যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক।আদালত সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বিভিন্ন পরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ‘ডলফিন পরিবহন’ ও ‘মিজান পরিবহন’ নামের দুটি বাসের যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। যাত্রীরা অভিযোগ করেন, নির্ধারিত ৭৫০ টাকা ভাড়ার পরিবর্তে তাদের কাছ থেকে ১০০০ টাকা করে আদায় করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডলফিন পরিবহনকে ২ হাজার টাকা এবং মিজান পরিবহনকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, “ঈদযাত্রায় সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট