
কামাল হোসাইন ফয়সাল মির্জাগঞ্জ পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কয়েক হাজার মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য ঝাটিবুনিয়া বালুরমাঠ এলাকায় এই আয়োজন করা হয়। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক এইচ এম শামীমের ব্যক্তিগত উদ্যোগে এই বর্ণাঢ্য ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার ও মোনাজাত বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা ঝাটিবুনিয়া বালুরমাঠে সমবেত হতে থাকেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক এইচ এম শামীম ও স্থানীয় তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় আগতদের জন্য ভুনা খিচুড়ি, শরবত ও উন্নত মানের ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার। বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল লতিফ খান বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ ছোহরাব হোসেন মুসুল্লী সমাজসেবক আনছার মাস্টার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্থানীয়রা জানান, দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের অংশগ্রহণে এই আয়োজনটি একটি উৎসবে পরিণত হয়েছিল। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় একসাথে কয়েক হাজার মানুষের ইফতার আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী।আয়োজক এইচ এম শামীম জানান, এলাকার সাধারণ মানুষের সাথে সংহতি প্রকাশ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে।