1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত বাসাইলে জাঁকজমকপূর্ণ বিআরডিবি’র বার্ষিক সভা: প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহামদুলিল্লাহ’লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে, জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় আকিব (২০) নামে এক টমটম চালক গুলিবিদ্ধ হয়েছেন। হোসেনপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাব দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামাল হোসাইন ফয়সাল মির্জাগঞ্জ পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কামাল হোসাইন ফয়সাল মির্জাগঞ্জ পটুয়াখালী

​পটুয়াখালীর মির্জাগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কয়েক হাজার মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য ঝাটিবুনিয়া বালুরমাঠ এলাকায় এই আয়োজন করা হয়। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক এইচ এম শামীমের ব্যক্তিগত উদ্যোগে এই বর্ণাঢ্য ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার ও মোনাজাত বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা ঝাটিবুনিয়া বালুরমাঠে সমবেত হতে থাকেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক এইচ এম শামীম ও স্থানীয় তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় আগতদের জন্য ভুনা খিচুড়ি, শরবত ও উন্নত মানের ইফতারের ব্যবস্থা করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার। বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল লতিফ খান বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ ছোহরাব হোসেন মুসুল্লী সমাজসেবক আনছার মাস্টার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

​স্থানীয়রা জানান, দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের অংশগ্রহণে এই আয়োজনটি একটি উৎসবে পরিণত হয়েছিল। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় একসাথে কয়েক হাজার মানুষের ইফতার আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী।আয়োজক এইচ এম শামীম জানান, এলাকার সাধারণ মানুষের সাথে সংহতি প্রকাশ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট