1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলায় জনস্বার্থে জেলা প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতা চরম পর্যায়  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ভোলায় জনস্বার্থে জেলা প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতা চরম পর্যায় 

বিশেষ প্রতিনিধ ইমন রহমান
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধ ইমন রহমান

ভোলায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে জেলা প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতার চিত্র ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক নজরদারির ঘাটতি দেখা দিলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

অভিযোগ রয়েছে, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের উপর হামলা, দুর্ব্যবহার এবং অনিয়মিত পরিবহন ব্যবস্থাপনা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নেই বললেই চলে। থাকলেও দৃশ্যমান তদারকি না থাকায় প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়ে।

স্থানীয় সচেতন মহল বলছে, ঈদ কে কেন্দ্র করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাঠপর্যায়ে তদারকি দুর্বল এবং অভিযোগগুলো যথাযথভাবে আমলে নেওয়া হচ্ছে না। এতে করে ঘর মুখো সাধারণ মানুষের ভোগান্তি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে।কিছু মহলের অভিযোগ, জেলা প্রশাসক ডঃ মোঃ শামীম রহমান মাঠপর্যায়ের সমস্যা সমাধানের চেয়ে উপরমহলে যোগাযোগ রক্ষায় বেশি ব্যস্ত। যদিও এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের মুঠো ফোন রিসিভ করেননি। এছাড়াও ঈদকে কেন্দ্র করে লঞ্চ ও ফেরিঘাট গুলোতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কে বারবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। এদিকে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। তারা দ্রুত পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট