1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচং আজমেরীগঞ্জের এমপি ডাঃ সাখাওয়াত হাসান জীবনের দাওয়াতে চা-চক্রে ও ঈদের শুভেচ্ছা বিনিময় উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচং আজমেরীগঞ্জের এমপি ডাঃ সাখাওয়াত হাসান জীবনের দাওয়াতে চা-চক্রে ও ঈদের শুভেচ্ছা বিনিময় উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা 
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা 

আজ ২২ মার্চ রাত ৮:৩০ মিনিটে বানিয়াচং আজমেরীগঞ্জ, হবিগঞ্জ -২ এর মাননীয় এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন মহোদয়ের দাওয়াতে চা-চক্রে বানিয়াচং উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ তাঁর নিজ বাসভবনে একত্রিত হোন।
ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাসরুরের কুরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই এমপি মহোদয় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বলেন আপনারা আমারা সবাই কে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারি সেই জন্য সময়ে সময়ে এরকম খোলা মেলা আলোচনা ও মতবিনিময় সভা করতে চাই এবং আপনাদের সুপরামর্শ আশাকরি। আমি বিশ্বাস করি জমিয়ত নেতৃবৃন্দ আমার সাথে থাকলে আমি সঠিক পথে থাকা ও এলাকার উন্নয়নে ন্যায্য ভূমিকা রাখতে সহজ হবে। পরে উম্মুক্ত আলোচনা শুরু হয়। জমিয়ত নেতৃবৃন্দ স্ব স্ব এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। উপজেলা জমিয়তের নেতা মাওলানা আলাউদ্দিন বিতঙ্গলের রাস্তাঘাটসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন । তিনি মনোযোগ সহকারে শুনেন এবং সময়ে হবে বলে আস্বস্ত করেন। উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলী নোমানী বানিয়াচং টু ১৩ নং মন্দরী ইউপি হয়ে উত্তর সাঙ্গরের রাস্তা , টুপিয়াজুড়ী বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নে অনুদান,টুপিয়াজুড়ি পুরাতন মসজিদ ও উত্তম সাঙ্গরের নতুন মসজিদের উন্নয়নের কথাসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও অনুদানের দাবি তুলে ধরেন। তিনি আস্বস্ত করে বলেন এগুলো আমার নলেজে আছে এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। ইনশাআল্লাহ ! জমিয়ত নেতা হাফেজ মুস্তাক বগি, চমকপুরের রাস্তা উন্নয়নের কথা বললে তিনি বলেন বানিয়াচং থেকে মিলনবাজার,চমকপুর হয়ে মার্কুলীর রাস্তা অগ্রাধিকার দিয়ে করা হবে বলে আস্বস্ত করেন।
এভাবে প্রত্যেক নেতৃবৃন্দ স্ব স্ব এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি,জমিয়ত ও গণ অধিকাররে নেতাকর্মীদের সমন্বয়ে স্ব স্ব এলাকার উন্নয়নে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন ও এলাকার উন্নয়নে যেটি বেশি প্রয়োজনীয়। সেটিই আগে করার চেষ্টা করা হবে। তিনি বলেন,যে ইউনিয়নেই কাজ করবো। সেটি যেন টেকসই, মানসম্মত হয় সেটিকে বেশি গুরুত্ব দিবো।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,উপজেলা জমিয়ত সভাপতি শায়খ মুখলিসুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ,সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওদুদ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, শায়খ ইকবাল হোসেন,মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মুফতি আমির আহমদ,হাফিজুদ্দীন, কেন্দ্রীয় জমিয়ত সদস্য ও সাবেক ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ,সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, হাফেজ বশীরুদ্দীন, ৩নং ইউপির প্যানেল চেয়ারম্যান ইমরান আহমদ,মুফতি মিজান নূর, মুফতি আব্দুল কাদের, মাওলানা জমির আলী, মাওলানা মকসুদ আহমদ, মাওলানা হিফজুর রহমান, মুফতি সুহাইল আহমদ,উপজেলা যুব জমিয়তে সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহ আলম,ছাত্র জমিয়তের সভাপতি রাফিউর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মাসরুর, সেক্রেটারী মাওলানা তাফাজ্জুল,এমপি মহোদয়ের বড় ছেলে হাসান তানভীর, ছোট্ট ছেলে তায়্যিব হাসান,সহ জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট