1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
রোববার জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেলে অধিবেশনের সভাপতিত্বকালে তিনি বর্তমান সংসদকে বিশ্বের বুকে একটি ‘বিরল’ সংসদ হিসেবে অভিহিত করেন। ১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে তিনি তার জীবনের সংগ্রাম এবং বর্তমান সংসদের অনন্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “জাতীয় সংসদ হবে জাতির দর্পণ। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে যাতে এই সংসদে তাদের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।” তিনি আরও যোগ করেন, “এই সংসদের গঠনশৈলী পৃথিবীর অন্য সব সংসদ থেকে আলাদা।

এখানে এমন অনেক সদস্য আছেন যারা সরাসরি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, কেউ গুমের শিকার হয়েছিলেন, আবার কেউ দীর্ঘ সময় কারাগারে মজলুম হিসেবে জীবন কাটিয়ে আজ জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। এমন ত্যাগের পটভূমিতে গঠিত সংসদ বিশ্বের ইতিহাসে বিরল।একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে এই অবস্থানে পৌঁছানোকে মহান আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী ও সংসদ নেতাসহ সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর)-এর জনগণের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “ডেপুটি স্পিকার হিসেবে আমাকে নির্বাচিত করে আপনারা যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকব।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট