1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা

জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-

পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জামালপুর সদর উপজেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সভায় প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনজিও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজনীন আখতার এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।

সভায় এনজিওসমূহের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন পরিবেশ সুরক্ষার স্বার্থে সভাগুলোতে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধের বিষয়টি ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইউএনও নাজনীন আখতার তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করেন যে, এখন থেকে জামালপুর সদর উপজেলায় বিভিন্ন সভা-সেমিনারে প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের গ্লাসে পানি সরবরাহ করতে হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় উপস্থিত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং পরিবেশবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় জামালপুর সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং এনজিও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার কমাতে এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট