1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতুটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, ধ্বসে পড়তে পারে যেকোনো সময়। প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের অভাবে সেতুটি এখন এলাকাবাসীর জন্য একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ছোটখাট দুর্ঘটার শিকার হচ্ছেন চলাচল কারীরা। তারপরও জীবনের তাগিদে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সেতু দিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির বিভিন্ন অংশ ধসে পড়েছে এবং পলেস্তারা খসে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সেতুর গার্ডার দুর্বল হয়ে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় সেতুটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন ঝুঁকি বেড়েই চলেছে। বর্তমানে এই সেতুর ওপর দিয়ে কোনো ধরনের ভারী যানবাহন চলাচল করতে পারে না, যা এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে সেতুটি পার হচ্ছে। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। অন্যদিকে কৃষকরাও বিপাকে পড়েছেন। কৃষিপণ্য বাজারজাত করতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

এছাড়া জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও দেখা দিয়েছে চরম সংকট। কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা অটোরিকশা চালকরা এই সেতু দিয়ে যেতে সাহস পান না। ফলে অনেক সময় রোগীদের বিকল্প দীর্ঘ পথ ঘুরে হাসপাতালে নিতে হচ্ছে, যা জীবনের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুটি এলাকাবাসীর চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। অটোরিকশা ও ভ্যানচালকরা অনেক সময় ঝুঁকি নিয়ে পারাপার করলেও যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়।

এলাকাবাসীর দাবি, জোড়াতালি দিয়ে সাময়িক সংস্কার নয়, বরং এখানে দ্রুত একটি নতুন ও টেকসই সেতু নির্মাণ করা হোক। এতে করে একদিকে যেমন নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, অন্যদিকে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল হবে।

এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করে জনদুর্ভোগ লাঘব করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট