1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জনগণের সেবায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

জনগণের সেবায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

দেশে অপরাধের ধরন দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন এবং সবসময় নিজেকে হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘমেয়াদি ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা অটুট রাখতে সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বানও জানান তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে হবে এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট