1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইসলামাবাদে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আশা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ইসলামাবাদে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আশা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। শনিবার (১১ এপ্রিল) তারা ইসলামাবাদে এসে পৌঁছান।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের একটি শক্তিশালী প্রতিনিধি দল ইসলামাবাদে অবতরণ করে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা।

জানা গেছে, আলোচনার শুরুতে ইরানি প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর আজ শনিবারই ইসলামাবাদের পাঁচতারকা হোটেল ‘সেরেনা’-তে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনা প্রশমনে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট