1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে গভীর রাতে ডা/কা/তির চেষ্টা; বাড়ির মালিক ও ডাকাতদের সং/ঘ/র্ষে নি/হ/ত-১, আ/হ/ত ২। নরসিংদীর মাধবদীতে বিশেষ অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ যুবক গ্রেপ্তার সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় যৌথ অভিযানে অবৈধ নকল সিগারেট জব্দ নিয়ামতপুরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে প্রস্তুতি জোরদার যশোরের,বেনাপোলেএকটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীর বেলপুকুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কলারোয়ার থানার নাঙ্গলঝাড়া গোয়ালচাতর এলাকায় থেকে আজ রাত ৭:৩০ দিকে ইজিবাইককে ঘিরে সন্দেহজনক ধাওয়ার ঘটনা ঘটেছে

ভিডিও সংবাদ 👇👇

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এক ব্যবসায়ীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও বানোয়াট পোস্টকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী পাথারিয়া বাজারের মাহফুজ স্টোরের এর পরিচালক
গাজীনগর গ্রামের ফখরুল ইসলামের বড় ছেলে ব্যাবসায়ী আল সামায়ের মাহবুব তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেছেন।
ভুক্তভোগী জানান, পাথারিয়া বাজারের মা স্টোরের মালিক ঠাকুরবুক গ্রামের মৃত আছদ্দর মিয়ার ছেলে হাবিবুর রহমানের সঙ্গে তার দোকানের লেনদেন সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হয়। তিনি দাবি করেন, পাওনা টাকা চাইতে গেলে হাবিবুর রহমান প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে দু’জনের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানান তিনি।
তবে ঘটনার পর একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য, “এক পক্ষের কথা শুনে আমাকে মানহানি করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে এবং উভয় পক্ষের কথা শুনে সত্যতা নিরূপণের জন্য।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও দায়িত্বশীল আচরণ ও সঠিক তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
অন্যদিকে, পাথারিয়া বাজার মা স্টোরের পরিচালক হাবিবুর রহমানের বড় ভাই খালেদ জানান, লেনদেনের বিষয়টি তার জানা নেই। তবে গত মঙ্গলবার বিকেলে তার ছোট ভাই হাবিবুর রহমানকে ডেকে নিয়ে ফখরুল ইসলাম ও তার ছেলে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। এতে হাবিবুর রহমান গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ অলিউল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট