1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বিএনপির বিশাল সমাবেশ স্বাধীনতা ও গণতন্ত্র ভাবনায় শহীদ জিয়াকে স্মরণ করলেন জাহান্দার আলী মিয়া কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মা দ ক বিরোধী অভিযানে নারীসহ ২  গ্রে প্তা র তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার সেনবাগে এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাঁশখালীতে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আলোচনা সভা কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু, আ হ ত ৪। ছেলেদের হাতে মোবাইল নয়, বল তুলে দিন; সমাজ বদলে যাবে! মীরসরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত ভক্তদের ঢল হবিগঞ্জে চরম বর্বরতা তালাক দেওয়ায় নারী শ্রমিকের মুখ এসিডে ঝলসে দিল সাবেক স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

আগামী ১৪ জুন রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজারের চকরিয়ায় আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ জনসভার মাঠ পরিদর্শন করেছেন সচিব ডিসি ও এসপিসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

আজ শুক্রবার (৫ জুন) সকাল দশটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ, কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান চকরিয়া পৌরসভার বাসটার্মিনালসহ আশপাশ এলাকা ঘুরে ফিরে দেখেন।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া থানার ওসি মনিরুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১৪ জুনের সম্ভাব্য সফরসূচী- সকাল ১১টায় ডুলাহাজারা সাফারী পার্কে বৃক্ষ রোপন উদ্বোধন ও পার্ক পরিদর্শন। পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা ও শহীদ ওয়াসীমের কবর জিয়ারত। পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তরে ফলক উম্মোচন। সাঈদ ম্যানশনে অবস্থান ও দুপুরের আহার গ্রহণ। চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন। বিকাল ৪ টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে জনসভায় বক্তব্য প্রদান। কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা ও রাত্রি যাপন।
পরেরদিন ১৫ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী সুধিজনের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট