1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে প্রস্তুতি জোরদার যশোরের,বেনাপোলেএকটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীর বেলপুকুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কলারোয়ার থানার নাঙ্গলঝাড়া গোয়ালচাতর এলাকায় থেকে আজ রাত ৭:৩০ দিকে ইজিবাইককে ঘিরে সন্দেহজনক ধাওয়ার ঘটনা ঘটেছে রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বড় জয়: আস্থার নতুন বার্তা ব্যবসায়ীদের সাংবাদিক সৈকত হোসেনের ওপর সন্ত্রাসী হামলা– তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী সংবাদ প্রতিবেদন —– চেয়ারম্যান পদে দোয়া চাইলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ*সাঈদ হোসেন মিন্টু রৌমারীতে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় গরু আটক মীরসরাইয়ে খবরিকা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দুর্গাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টার সময়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও-এর তত্ত্বাবধানে উপজেলা মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমেনা’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, জাইকা অফিসার আব্দুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মমিন, খাইরুল বাশার, হাসিবুল ইসলাম, ইনজামামুল হক তুসার, আসলাম হোসেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র মন্ডল, প্রণব কুমার সরকার এবং দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম খোকনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমেনা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমেনা বলেন,
“বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা প্রকাশের সুযোগ পাচ্ছে, যা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট