1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লামা শহর প্রতিরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কাজের মান* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রশিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় উলাশীর ঐতিহাসিক জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। লামা শহর প্রতিরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কাজের মান* মুন্সীগঞ্জের দুই সংসদ সদস্যের একাট্টা দাবি: ঢাকা-মাওয়া রোডে সরকারি মেডিকেল কলেজ স্থাপন রশীদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জ চাঁদপাশায় নিজ বাড়িতে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার। দুর্গাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত জালালাবাদ চক্ষু হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

ভিডিও সংবাদ 👇👇

লামা শহর প্রতিরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কাজের মান*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

*লামা শহর প্রতিরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কাজের মান*

বিশেষ প্রতিবেদন, স্টাফ রিপোর্টার -মুহাম্মদ সালাহ্ উদ্দীন <বান্দরবান>

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীর তীর ও শহর প্রতিরক্ষা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে কাজের গুণগতমান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, প্রায় ১ হাজার মিটার এলাকায় ব্লক বসানোর কাজ দুইটি প্যাকেজে বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্প অনুযায়ী নদীতে প্রায় দেড় লক্ষ ব্লক ডাম্পিং করার কথা থাকলেও সরেজমিনে গিয়ে এর সঠিক হিসাব পাওয়া যায়নি।

সাইটে কর্মরতদের কাছেও ব্লকের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট তথ্য নেই।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে।

ব্লক তৈরিতে সিমেন্ট কম দেওয়া হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ময়লাযুক্ত পাথর এবং স্থানীয় নদীর বালু।

এতে করে ব্লকের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা।
আরও অভিযোগ রয়েছে, ব্লকের নিচে কংক্রিটের পুরুত্ব এক ইঞ্চিরও কম রাখা হচ্ছে, যা প্রকৌশলগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ গাইড ওয়াল নির্মাণ এখনো শুরু হয়নি। পাশাপাশি ঝিরির মুখে পরিকল্পিত কাজও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

তদারকির ক্ষেত্রেও রয়েছে গুরুতর ঘাটতি। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত সাইট মনিটরিং করছেন না।

এমনকি ব্লক ডাম্পিংয়ের সময় কোনো দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতিও দেখা যায় না।
এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “এই প্রকল্পটি লামা শহরকে নদীভাঙন থেকে রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাজের এই অবস্থা চলতে থাকলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না, বরং বিপর্যয় আরও বাড়তে পারে।

তাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রকল্পের কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট