1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭ গর্ভবতী নারী ঢাকায় প্রেরণ রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোলার দুলারহাটে মৎস্য রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ৪টি অবৈধ ট্রলার জব্দ বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খু/ন:আলোচিত হ/ত্যা/কাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন যশোরের শার্শা থানা পুলিশেরপৃথক অ/ভি/যা/নে আটজন আ/সা/মি আ/ট ক। অসুস্থ শ্রমিক দল নেতা সোহাগ খাঁনকে দেখতে গেলেন আবু নাছের রহমাতুল্লাহ

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি: পিরোজপুর

জ্বালানি তেলের উপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুদ কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে স্মার্ট ফুয়েল অ্যাপ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেন।
অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।
তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
উদ্ভাবক জানান, অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে এটি পিরোজপুরে চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যাপ চালুর মাধ্যমে তেল বিতরণে স্বচ্ছতা আনা এবং অপ্রয়োজনীয় ভিড় ও অপব্যবহার কমানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট